শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে প্রায়ই আলোচনায় আসেন ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। এবার লাল পোশাকে ভক্তদের নজর কাড়লেন এই নায়িকা।

গ্ল্যামারাস লুকে বুবলী। পরনে গাঢ় লাল রঙের স্টাইলিশ কোট ও প্যান্ট সেটের সাথে মাথায় কালো রঙের একটি ভিনটেজ হ্যাট, যাতে রয়েছে সাদা মুক্তার কাজ ও পালক ।

বুবলীর মেকআপ ও গয়নাতেও ছিল আভিজাত্যের ছোঁয়া। কানের দুল হিসেবে বেছে নেন বড় পাথরের লাল দুল।

ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, লাল শুধু একটি রঙ নয়, এটি একটি অ্যাটিটিউড; এটি একটি গল্প, এটি একটি শিল্প যা সবাই বোঝে না।

কাজের ফাঁকে নায়িকার ফ্যাশন সেন্স বরাবরের মতোই ভক্তদের মাঝে নজর কাড়ছে।

ভক্তরা তার এই আধুনিক সাজের প্রশংসায় পঞ্চমুখ।
