শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। ট্র্যাডিশনাল কিংবা ওয়েস্টার্ন প্রতিটি লুকেই থাকে জয়ার সৌন্দর্যের নিজস্বতা। সম্প্রতি ব্যতিক্রমী লুকে সাড়া ফেলেছেন এই অভিনেত্রী।

নীল রঙের কারুকাজ করা ব্লাউজ এবং গাঢ় গোলাপি পাড়ের শাড়িতে লাস্যময়ী হয়ে ওঠেন জয়া।

পরনে ভারী গহনা, নাকে বড় নথ, কপালে টিকলি আরও ফুটিয়ে তুলেছে জয়ার আভিজাত্যকে।

পুরাতন কোনো বাড়ি বা স্থাপত্যকে ব্যাকগ্রাউন্ডে রেখে নানা ভঙ্গিতে পোজ দেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে প্রায়ই নিত্যনতুন রূপে মেলে ধরেন নিজেকে, এবারও এর ব্যত্যয় হয়নি।

সামাজিক মাধ্যমে শেয়ার করা তার ব্যতিক্রমী লুকের ছবিগুলো মুহূর্তেই সাড়া ফেলে ভক্তদের মাঝে।
