শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারণব্যধি ক্যান্সারের কাছে হার মেনে চলে গেলেন অভিনেতা ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ।

ষাটের দশকে উর্দু সিনেমা ‘মালান’ এ নৃত্য পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন তিনি।

১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘নয়ি জিন্দেগি’র মাধ্যমে নায়ক হিসেবে রুপালি পর্দায় অভিষেক ঘটে।

সত্তর ও আশির দশকে দর্শকদের কাছে জাভেদ ছিণলন পর্দা কাঁপানো নাচ আর অ্যাকশনের অনবদ্য এক মিশ্রণ।

মালকা বানুর দেশে রে... জাভেদের সিনেমার এই গান ছড়িয়ে পড়েছিল মুখে মুখে।

তাঁর অভিনীত আলোচিত ছবির তালিকায় রয়েছে- ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি’, ‘দোস্ত দুশমন’, ‘অন্ধ প্রেম’, ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’, ‘নিশান ইত্যাদি।
