শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সাবলীল অভিনয়, একগাল মিষ্টি হাসি, স্বাভাবিক সৌন্দর্য আর মার্জিত ফ্যাশন সেন্স—সব মিলিয়ে ভক্তদের কাছে তিনি আলাদা করে নজরকাড়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তাঁর শাড়ির লুকের ছবিগুলো ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।

লাল-কমলা রঙের ঐতিহ্যবাহী গামছা শাড়িতে আধুনিক স্টাইলিংয়ের নিখুঁত মেলবন্ধন তৈরি করেছেন সাদিয়া।

শাড়ির সঙ্গে মেরুন রঙের হাই নেক, ফুল স্লিভ ব্লাউজ, মোনোক্রম টপে বেশ এলিগ্যান্ট লাগছে অভিনেত্রীকে।

সাদিয়া লিখেছেন, “শীতের ছোঁয়ায় গামছা শাড়িতে প্রিয় বাঙালিয়ানা আর আমার একটুখানি ঢং।”

হলুদ চন্দ্রমল্লিকা ফুরে সাজানো লম্বা ও পরিপাটি বেণি এনে দিয়েছে উৎসবমুখর আবহ আর গ্রামবাংলার স্নিগ্ধ ছোঁয়া।

কাজল-মাসকারা, ছোট্ট টিপ, ঠোঁটে ন্যুড-কমলা শেডের লিপস্টিক, সফট ব্লাশ—সব মিলিয়ে নজরকাড়া
