শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬

ঢালিউড কুইন অপু বিশ্বাস। একসময় ঢালিউডে রাজত্ব করা এই অভিনেত্রী জীবনের সকল চড়াই-উৎরাই পেরিয়ে বারবার উঠে দাঁড়ান এবং সামনে আসেন নতুন রূপে। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে গ্ল্যামারাস ব্ল্যাকলেডি লুকে।

ক্যাপশনে লিখেছেন,“বি প্রাউড অব ইয়োরসেলফ, ইউ বাউন্সড ব্যাক এভরিটাইম ইউ ফেল।”

পরনে কালো সিকুইনের টু পার্ট স্ট্র্যাপলেস গাউনে নেটের কেপ।

সৃজনশীল ডিজাইনের গাউনটিতে খুব মানিয়েছে অভিনেত্রীকে।

কালো ফো ফারের জ্যাকেটের সাথে নজর কাড়ছে রূপালি ব্যাগ।

ন্যুড কমলা সেমি ম্যাট লিপকালার, নীলচে লেন্স, আর নাটকীয় চোখের সাজে দারুণ মানিয়েছে অপুকে।
