শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

সময়ের জনপ্রিয় তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, বরাবরই তাঁর মিষ্টি হাসি আর দুর্দান্ত ফ্যাশন সেন্সে নজর কাড়েন। সম্প্রতি একটি ফটোশুটে তিনি ধরা দিয়েছেন কিছুটা ভিন্ন আমেজে।

পরনে একটি ড্রেপড, কিমোনো-ইনস্পায়ার্ড ড্রেস। পোশাকটির ঢিলেঢালা সিলুয়েট ও র্যাপিং স্টাইল আলাদাভাবে নজর কাড়ে, আর হাই স্লিট ডিজাইন লুকে যোগ করেছে অনন্য মাত্রা।

হাতে শোভা পাচ্ছে একটি এমবেলিশড ক্লাচ, আর গয়না ও অনুষঙ্গে রয়েছে ভিন্টেজ গ্ল্যামারের ছোঁয়া।

সিলভার চোকারে বসানো সবুজ পাথরের নেকপিসটি পুরো লুকের আকর্ষণ বাড়িয়েছে কয়েক গুণ।

চোখে শিমারি আইশ্যাডো ও কাজল, নিখুঁতভাবে সাজানো ভ্রু, আর ঠোঁটে নুড ব্রাউন টোনের লিপকালার সব মিলিয়ে এনে দিয়েছে এক মোহময় উপস্থিতি।

লুজ-স্টাইলের বেণির সঙ্গে গাঁথা সিলভার গয়নাগুলো আকর্ষণ যোগ করেছে।
