শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা ইয়ামিন হক ববি। বর্তমানে সিনেমায় অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। সম্প্রতি সামাজিক মাধ্যমে বোল্ড লুকে ধরা দিয়েছেন ববি।

সাগরপাড়ে ধারণ করা ছবি ও ভিডিওতে ববিকে বেশ সাহসী ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে পোজ দিতে দেখা যায়।

২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে ববির।

দেহরক্ষী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউড চলচ্চিত্র শিল্পে জনপ্রিয়তা অর্জন করেন।

২০১১ সালে তিনি "মিস এশিয়া প্যাসিফিক" পুরস্কার জিতেন।

সবশেষ তাকে বড় পর্দায় দেখা গেছে ‘ময়ূরাক্ষী’ সিনেমায়।
