শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অভিনয় দক্ষতার পাশাপাশি নিজের স্টাইল স্টেটমেন্ট দিয়ে নিয়মিত আলোচনায় থাকেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একগুচ্ছ ছবিতে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

ঝলমলে নকশা করা কালো শাড়ি তিশাকে দিয়েছে রাজকীয় লুক।

শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ, হালকা মেকআপ আর গলায় ঝলমলে চোকার নেকলেস তার লুককে পরিপূর্ণতা দিয়েছে।

কানে লাল গোলাপ, মিষ্টি হাসি তার লুকে ক্লাসিক সৌন্দর্য এনেছে।

আলোকসজ্জা, পরিপাটি চুলের খোঁপা আর শাড়ির সূক্ষ্ম কাজ সব মিলিয়ে ফুটে উঠেছে তিশার আভিজাত্যপূর্ণ রূপ।

ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি।
