শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ছোট পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া আয়মানের সুন্দর অভিনয়ের পাশাপাশি অনুরাগীরা তাঁর অসাধারণ ফ্যাশন সেন্সেরও প্রশংসা করেন। তবে সম্প্রতি শেয়ার করা শাড়ির ছবিগুলোতে যেন অন্যরকম চার্ম নিয়ে ফ্রেমে ধরা দিয়েছেন সুন্দরী অভিনেত্রী।

সফট পেস্তা–গোল্ড টোনের শাড়ি যেন রাজকীয় আবহ ফুটিয়ে তুলেছে।

শাড়ির বর্ডারে সূক্ষ্ম জরি ও সিকুইনের টোন অন টোন এমব্রয়ডারি এনে দিয়েছে নান্দনিকতা।

শাড়ির সঙ্গে ফুল স্লিভ শিয়ার ফেব্রিক ব্লাউজ বেছে নিয়েছেন অভিনেত্রী।

গোলাপি ও সাদা স্টোনের চোকার ও ম্যাচিং দুল বেছে নিয়েছেন তিনি।

চোখে সফট টোনের আইশ্যাডো আর কাজল–আইলাইনারে সেজেছেন এই সুন্দরী অভিনেত্রী।
