শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

বলিউডের প্রথম ‘লেডি সুপারস্টার’ খেতাব অর্জন করা নন্দিত অভিনেত্রী শ্রীদেবী। বলিউডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় পর্দায় নায়িকা হয়ে বাজিমাত করতে থাকা এই নায়িকার অভিনয় জীবন শুরু হয় একদম ছোট্টবেলা থেকে। তাঁকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা ও সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রী হিসেবে গণ্য করা হয়।

শ্রীদেবী শিশুশিল্পী হিসেবে মালায়ালম ভাষার “পুমপাত্তা” (১৯৭১) চলচ্চিত্রে অভিনয় করে “সেরা শিশুশিল্পী” হিসেবে কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

“জুলি” (১৯৭৫) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডেও শ্রীদেবীর অভিষেক হয়েছিলো একজন শিশুশিল্পী হিসেবে।

বলিউডে প্রথম নায়িকার চরিত্র পান পরিচালক পি ভারথিরাজার “সলভা সায়ান” (১৯৭৯) চলচ্চিত্রে।

অভিনয়ের পাশাপাশি প্লেব্যাক শিল্পী হিসেবে কাজ করেছিলেন “সাদমা”, “চাঁদনী”, “গরজনা” এবং “খনা খনাম” চলচ্চিত্রে।

১৯৮০ এবং ১৯৯০ দশকে শ্রীদেবী ভারতীয় সিনেমার অন্যতম নারী সুপারস্টার হিসেবে বিশেষ জনপ্রিয়তা লাভ করেন।

বিনোদন শিল্পে তাঁর অবদানের জন্য ২০১৩ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ পদকে ভূষিত করে।

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে বাথরুমের বাথটবের পানিতে দম আটকে মৃত্যু বরণ করেন।
