শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৮ মার্চ ২০২৬

এক সময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন মঞ্চ থেকে ছোট পর্দা এবং বড় পর্দা দাপিয়ে বেড়িয়েছেন। নব্বইয়ের দশকের শেষভাগ থেকে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করে দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। ১৭ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী অভিনেতা।

রাজশাহীতে জন্মগ্রহণ করা এই গুণী অভিনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

স্কুলজীবনে রাজশাহী বেতারে অভিনয়ের মাধ্যমে শামস সুমনের অভিনয়ের যাত্রা শুরু হয়।

অভিনয়ের পাশাপাশি তিনি বেসরকারি রেডিও স্টেশন "রেডিও ভূমি"র স্টেশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯০-এর দশক ও ২০০০-এর দশকে বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনের স্বল্পভাষী ও স্বাভাবিক অভিনয়শৈলীর জন্য জনপ্রিয় ছিলেন এই গুণী অভিনেতা।

তিনি ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্র অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
