শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৫ মার্চ ২০২৬

পাকিস্তানের সীমানা পেরিয়ে ভারত, বাংলাদেশ আর নেপালেও সমান জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাদামাটা লুকে দরা দিয়েছেন এই লাস্যময়ী অভিনেত্রী। নেটিজেনদের একটি অংশ করেছেন তার এই সাদামাটা সৌন্দর্যের প্রশংসা অন্যদিকে একটি অংশ হানিয়ার পোশাক নিয়ে প্রকাশ করেছেন হতাশা।

পরনে শাড়ি, সঙ্গে বেছে নিয়েছেন স্লিভলেস ব্লাউজ।

মেহেদির নকশায় প্রজাপতি আর তাতে বসানো পাত্তি আলাদাভাবে নজর কাড়ছে।

চুড়ি, নোজ রিং আর পার্ল নেকলেসের সঙ্গে হালকা সাজে সেজেছেন তিনি।

মাথার চুল বেণি করে ছেড়ে রেখেছেন।

চোখে-মুখে বয়ে যাচ্ছে হাসির ঢেউ।
