শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

দীর্ঘ সাত বছর পর আয়োজিত ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতায় সেরার মুকুট জিতেছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। শুক্রবার (৩ এপ্রিল) রাতে জমকালো আয়োজনে বিজয়ী হওয়ার পর সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

বর্ণিতা বলেন,“পুরস্কার ঘোষণার সময় আমার পা এত কাঁপছিল যে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না।”

“এই ট্রফি শুধু পুরস্কার নয়, এটি একটি বড় দায়িত্ব। সবার ভালোবাসার মর্যাদা রাখতে চাই।”

বিজয়ী বর্ণিতার হাতে তুলে দেওয়া হয় স্বরোভস্কি ক্রিস্টালের ট্রফি এবং একটি বিলাসবহুল গাড়ির চাবি।

রাজকীয় আবহে ট্রফি হাতে তার একটি বিশেষ ছবি বেশ সাড়া ফেলেছে।
