শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ৮ এপ্রিল ৪৪ বছরে পা দিলেন। জন্মদিনের আগের রাত থেকেই জুবিলি হিলসের তার বাসভবনের সামনে হাজার হাজার ভক্ত জমা হন। কেউ পোস্টার হাতে, কেউ ফেস্টুন হাতে, কেউ প্রিয় তারকাকে এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন।

জন্মদিনে তাঁর নতুন বড় বাজেটের ছবি ‘রাকা’ এর ফার্স্ট লুক প্রকাশ্যে এনে চমক দেন ভক্তদের।

ফার্স্ট লুকে আল্লু ধরা দিয়েছেন ন্যাড়া মাথা, তীক্ষ্ণ নখ, লোমশ দেহ; প্রায় পশুসদৃশ চরিত্রে।

পুষ্পা: দ্য রাইজ-এ তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়।

আল্লু অর্জুন সেভেন আপ, কোলগেট, ওলেক্স, জয়ালুক্কাস, হিরো মোটোকাপ এবং হটস্টার এর শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন।

তিনি "স্টাইলিশ স্টার" এবং "আইকন স্টার" নামে জনপ্রিয়।
