রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা শুরু

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ১২:০০ পিএম

আপডেট: ২২ জানুয়ারি ২০২৬, ১২:০০ পিএম

সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা শুরু

সিলেট থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রথম নির্বাচনী জনসভা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এ সমাবেশের কার্যক্রম শুরু হয়।

জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও সমাবেশে বক্তব্য রাখবেন।

সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ১১টি সংসদীয় আসনে দল মনোনীত ও জোট সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

সমাবেশস্থল সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ ইতোমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। 

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভামঞ্চে উপস্থিত রয়েছেন। সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সমাবেশস্থলে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে বুধবার রাত থেকেই সিলেটের বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলার নেতা-কর্মীরা আলিয়া মাদরাসা মাঠে জড়ো হতে থাকেন। 

অনেককে ব্যানার ও দলীয় পতাকা হাতে মাঠের আশপাশে অবস্থান নিতে দেখা যায়। 

বৃহস্পতিবার সকাল থেকে মাঠ ও সংলগ্ন সড়কগুলোতে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে। নির্ধারিত সময়ের আগেই মাঠের একটি বড় অংশ জনসমুদ্রে পরিণত হয়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আলিয়া মাদরাসা মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিএনপি’র নেতা-কর্মীরা ধানের শীষ আঁকা এক রঙের গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত গেঞ্জি, দলের ব্যানার, ফেস্টুন ও সিলেটের বিভিন্ন জেলার দলীয় নেতাদের ছবি নিয়েও সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। 

স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে জনসভাস্থল। 

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.