ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১০–দলীয় জোটকে সমর্থন দিয়ে যুক্ত হয়েছেন মোস্তাফিজুর রহমান ইরান।
শনিবার (২৪ জানুয়ারি) এই জোটে ১১তম দল হিসেবে যোগ দিয়েছে তার দল বাংলাদেশ লেবার পার্টি। রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা এ টি এম মাছুম এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ।
এ সময় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান উপস্থিত ছিলেন।
নির্বাচনে আসন সমঝোতা না হওয়ায় ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি জোট থেকে বেরিয়ে গেলে তা ১০ দলীয় জোটে পরিণত হয়।
লেবার পার্টি যুক্ত হওয়ায় এখন তা আবারও ১১ দলীয় জোটে পরিণত হলো।
১১ দলীয় এই জোটের দলগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বাংলাদেশ), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ লেবার পার্টি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









