ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীক নির্বাচিত হতে পারলে দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় পশু হাসপাতাল মোড়ে এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত এই পথসভায় চরমোনাই পীর জানান, নির্বাচনে অনেক দল অংশ নিলেও কেবল ইসলামী আন্দোলন বাংলাদেশই ইসলামের নীতি ও আদর্শের মাধ্যমে ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগামীতে ‘হাতপাখা’ প্রতীক নির্বাচিত হতে পারলে দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ফুলবাড়ীয়া’ আসনের ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী আলহাজ মুফতি নূরে আলম সিদ্দিকী।
এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা ও কর্মীরা সভায় বক্তব্য রাখেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









