সাভারের আমিনবাজার এলাকায় মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের তুরাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।
পুলিশ জানায়, তুরাগ এলাকায় আওয়ামী লীগের একটি মিছিলের প্রস্তুতির খবর পেয়ে সেখানে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে ঘটনাস্থলে গিয়ে মিছিলের প্রস্তুতির সত্যতা পেয়ে ব্যানারসহ ছয়জনকে আটক করে থানায় নেওয়া হয়। আটক ব্যক্তিরা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
এ দিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সাভার ও আশুলিয়া এলাকায় নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমিনবাজার থেকে নবীনগর বাইপাইল পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে বসানো হয়েছে একাধিক পুলিশ চেকপোস্ট।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









