রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সমাবেশে ইঙ্গিতপূর্ণ বক্তব্য আসিফ মাহমুদের

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম

আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম

সমাবেশে ইঙ্গিতপূর্ণ বক্তব্য আসিফ মাহমুদের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বারে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘১৭ বছর লন্ডনে ছিলেন, আগে বাসের ভেতর থেকে নামুন এবং বাংলাদেশকে আগে চিনুন। এরপর আমরা ভরসা করতে পারব আমাদের জন্য কিছু করতে পারবেন কিনা।’ 

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, ‘আমরা ১৭ বছরের নিপীড়ন দেখেছি। বাংলাদেশের মানুষ ১৭ বছরের নিপীড়নের পর গত ১৭ মাসে আবার আরেক ধরনের নিপীড়নের শিকার হয়েছে। ১৭ বছরে আমরা দেখেছি, গুম, খুন, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, যত ধরনের অন্যায়, অনাচার আছে সেগুলো আমরা পেয়েছি। কিন্তু গত ১৭ মাসে ক্ষমতায় না থাকা সত্ত্বেও একটি দল ঠিক সেই একই রকমের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণকে দিয়েছে।’

এনসিপির এই মুখপাত্র বলেন, ‘আমরা প্রত্যন্ত অঞ্চলের অলিগলি থেকে উঠে আসা নেতৃত্ব। আমরা মানুষকে ভয় দেখিয়ে নয়, মানুষের দরজায় দরজায় গিয়ে ম্যান্ডেট চাওয়া নেতৃত্ব। আমরা তাদের মতো বিভিন্ন আজগুবি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাই না। আমরা মাটি থেকে উঠে এসেছি। আমরা জানি মাটি ও মানুষের কি কি সমস্যা আছে এবং তার কি কি বাস্তববাদী সমাধান হতে পারে।’

সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী ও যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম প্রমুখ।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.