জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১১-দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেছেন, ‘খালেদা জিয়া গণতন্ত্রের পক্ষে কাজ করলেও তাকে ব্যবহার করে গণতন্ত্রকে হত্যা করছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।’
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর শাহবাগ এলাকায় নির্বাচনি প্রচারণার সময় তিনি এই কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএনপির ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতি জনগণের সঙ্গে ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়।
এসময় ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে সন্ত্রাসী আখ্যা দিয়ে এই এনসিপি বলেন, ‘অন্যায় ও দুর্নীতির সঙ্গে কোনো আপস করা হবে না। নির্বাচিত হলে নিজ আসনে জনকল্যাণে বিভিন্ন উন্নয়ন কাজ করব।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









