রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নির্বাচনি সফর

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ এএম

আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ এএম

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

নির্বাচনি সফরে আজ সিলেট যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জামায়াতের নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। 

জনসভায় সিলেট জেলার ৬টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীরা এবং সুনামগঞ্জ জেলার ৪টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন জামায়াত আমির।

এক প্রেস ব্রিফিংয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জনসভা বিকেল ৩টায় শুরু হবে ও সাড়ে ৪টার মধ্যে শেষ হবে। জামায়াত আমির হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন। এর আগে, তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারে জনসভায় যোগ দেবেন। সময় স্বল্পতার কারণে সুনামগঞ্জের জনসভা বাতিল করা হয়েছে।

জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত ইসলামী। লক্ষাধিক লোকসমাগমের প্রত্যাশা আয়োজকদের। আলিয়া মাদ্রাসা মাঠে বানানো হয়েছে বিশাল মঞ্চ। শহরজুড়ে টানানো হয়েছে বড় বড় বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.