সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জোটের প্রার্থী সিল মারার পরিকল্পনা করছে: রুমিন ফারহানা

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম

আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম

জোটের প্রার্থী সিল মারার পরিকল্পনা করছে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন ‘জোটের প্রার্থী দুপুরের দিকে সিল মারার পরিকল্পনা করছে বলে আমরা তথ্য পেয়েছি’।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরাইল উপজেলার শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

রুমিন ফারহানা বলেন, নোয়াগাঁও ইউনিয়নে আমার দুজন কর্মীকে রাতে বিনা কারণে পুলিশ ধরে নিয়ে গেছে। আশুগঞ্জ উপজেলার আটটি কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিষয়টি আমি পুলিশ, সেনাবাহিনী ও রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।

তিনি আরও বলেন, জোটের প্রার্থী দুপুরের দিকে সিল মারার পরিকল্পনা করছে বলে আমরা তথ্য পেয়েছি।

তবে নির্বাচনে নিজের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমি শতভাগ আশাবাদী, ইনশাআল্লাহ। ভোট দেওয়ার পর তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান।

জেলায় ছয়টি সংসদীয় আসনে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্রাহ্মণবাড়িয়ায় মোট ভোটার ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৬৬ হাজার ৩৭৩ জন, নারী ভোটার ১২ লাখ ৪১ হাজার ৬৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.