রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

আজ সন্ধ্যায় ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯ এএম

আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯ এএম

আজ সন্ধ্যায় ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে যাওয়ার পরিকল্পনা করেছেন।

জানা যায়, রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় জামায়াত আমির ও রাত ৮ টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি।

এর আগে, গতকাল শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্য ও সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তারেক রহমান।

এছাড়াও, বিএনপি সরকার গঠনের পর অবশ্যই দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হবে বলে জানান তারেক রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে দেশ এবং দেশের মানুষের স্বার্থ সবার আগে দেখা হবে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিএনপি সরকার আইনী পথে হাটবে বলেও জানিয়েছেন তিনি।

টিআর
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.