রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সেলিমা রহমান সিসিইউতে

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম

আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম

সেলিমা রহমান সিসিইউতে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।      

দলীয় সূত্রে জানিয়েছে, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বেগম সেলিমা রহমানকে। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য পরিবারের সদস্য ও বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিএনপি নেতারা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.