রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ এএম

আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ এএম

জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। দিনটি উপলক্ষে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে দলটি।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের উদ্যোগেই গত বছরের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনসিপি।

প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্রের সার্বিক সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে সরব উপস্থিতি ছিল দলটির। রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই দলটি সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের শরিক হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ মোট ছয়জন প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

প্রতিষ্ঠাবার্ষিকীর বিস্তারিত কর্মসূচি তুলে ধরে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, শনিবার বিকেল ৪টায় ধানমন্ডির আবাহনী মাঠে তাদের কেন্দ্রীয় ইফতার মাহফিল শুরু হবে।

জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী দল ও সংগঠন, সাংবাদিক, শিক্ষক, শ্রমিক এবং বিভিন্ন পেশাজীবীসহ অসংখ্য সহযোদ্ধাকে নিয়ে সম্মিলিতভাবে এই আয়োজন সম্পন্ন হবে। ইফতারের পাশাপাশি অনুষ্ঠানস্থলে চিত্রপ্রদর্শনীর ব্যবস্থা থাকবে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.