বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মিরপুরে ঈদের নামাজ আদায় করলেন বিরোধী দলীয় নেতা

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ১১:০৯ এএম

আপডেট: ২১ মার্চ ২০২৬, ১১:০৯ এএম

মিরপুরে ঈদের নামাজ আদায় করলেন বিরোধী দলীয় নেতা

রাজধানীর মিরপুরে নিজ নির্বাচনি আসনে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২১ মার্চ) সকাল ৮ টায় মিরপুর ৬০ ফিট সংলগ্ন মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠের ঈদ জামাতে অংশ নেন তিনি।

ঈদ জামাতে অংশ নিয়ে তিনি বলেন, হিংসা বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়াতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে। দেশ গঠনে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, দুনিয়া ও আখিরাতের জন্য জীবন গঠন করতে হবে। তবেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব বলে জানান তিনি।

ঈদযাত্রার বিষয়ে শফিকুর বলেন, ঈদযাত্রায় ভাড়া কেলেঙ্কারি ও মন্ত্রীর কথায় জাতির কাছে আমরা লজ্জিত। এটা অমানবিক ও অপরাধ। তাদের উচিত ছিল যাত্রা আরামদায়ক করা। কিন্তু সরকার তা করতে ব্যর্থ হয়েছে। দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমির বলেন, গাজা ও ইরানে বর্বরতা চলছে; নিশ্চয় আল্লাহ মজলুমদের বিজয়ী করবেন ইনশাল্লাহ।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.