প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় তিনি দলীয় কার্যালয়ে পৌঁছান।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় দিনভর নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। সন্ধ্যায় কার্যালয়ে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।
কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের মন্ত্রী, সংসদ সদস্য এবং দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









