রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভোলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ১১:৪২ এএম

আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ এএম

ভোলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভোলা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান গোলদারকে (৩০) আটক করেছে কোস্ট গার্ড।

রবিবার (১১ জানুয়ারী) ভোলা সদর উপজেলার কালীবাড়ি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা সিরাজ গোলদারের ছেলে বলে জানা গেছে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের ভোলা বেইস ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর থানাধীন কালীবাড়ি রোড সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান থেকে সালমান গোলদারকে আটক করা হয়। 

সালমান গোলদারকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।  

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.