বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গণভোটের রায় বাস্তবায়নে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পিএম

আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পিএম

গণভোটের রায় বাস্তবায়নে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামী শনিবার বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জোটের পক্ষ থেকে এই তথ্য জানা গেছে।

এর আগে বুধবার সন্ধ্যায় সংসদ ভবনে সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় নিয়ে সরকারি দলের কর্মকাণ্ডে আমরা খুব বিস্মিত, আহত ও মর্মাহত।

সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে ওয়াকআউট করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার পর জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে মিসকোড করার অভিযোগ এনে বুধবার ৫টা ৪৫ মিনিটে বিরোধীদলের সদস্যরা বেরিয়ে যান।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.