রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজশাহীতে আ. লীগের কর্মীকে আশ্রয়,বিএনপির দুপক্ষের সংঘর্ষ

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ১০:২৯ এএম

আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬, ১০:২৯ এএম

রাজশাহীতে আ. লীগের কর্মীকে আশ্রয়,বিএনপির দুপক্ষের সংঘর্ষ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীকে বিএনপিতে আশ্রয় দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেরাজশাহীতে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন—চৌপুকুরিয়া গ্রামের রেজাউল ইসলাম (৪৫) ও তার ছেলে ইমন (২০)।

স্থানীয়রা জানান, রেজাউল স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে আশ্রয় দিচ্ছে এমন অভিযোগ করেন বিএনপি কর্মী বাক্কার। এমন অভিযোগকে কেন্দ্র করে বিকেলে কাঁঠালবাড়িয়া বাজারে উভয়পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে বাক্কার আলী ও তার ছেলে আশিক এবং করিমসহ ১০ থেকে ১৫ জন ইমনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ইমন গুরুতর আহত হন। পরে ছেলেকে বাঁচাতে ছুটে এলে রেজাউল ইসলামকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

কাওছার/ন্যাশনাল/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.