রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:১১ এএম

আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬, ১২:২৩ পিএম

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে থাকা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু (৫৩) মারা গেছেন।

সোমবার (১৩ জানুয়ারী) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শামসুজ্জামান ডাবলু উপজেলা শহরের বসতি পাড়া এলাকার মৃত আতাউর মাস্টারের ছেলে এবং জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভকৃত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, সোমবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের একটি দল জীবননগর উপজেলা শহরে ঝটিকা অভিযান পরিচালনা করে। ওই সময় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত শামসুজ্জামান ডাবলুর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। আটকের প্রায় দুই ঘণ্টা পর রাত ১২টা ৪০ মিনিটের দিকে খবর আসে ডাবলু আর নেই।

বিএনপি নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ মানুষ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জড়ো হতে থাকেন। রাত দেড়টার দিকে উত্তাল হয়ে ওঠে পুরো শহর। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা চুয়াডাঙ্গা-জীবননগর প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক সেনা সদস্য হাসপাতাল এলাকা কড়া নিরাপত্তায় ঘিরে ফেলেন।

নিহত ডাবলুর ভাই ও জীবননগর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল জানান, আমার ভাই পুরোপুরি নিরপরাধ ছিলেন। তাকে যেভাবে পেটানো হয়েছে তা অমানবিক। এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটি হত্যাকান্ড।

উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন অভিযোগ করে বলেন, এর আগেও ডাবলুর পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালানো হয়েছে। তিনি দাবি করেন, সেনাবাহিনী একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। তিনি বিক্ষুব্ধ নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন এবং শোকে ক্ষুদ্ধ নেতা-কর্মীদেরকে ওই পরিস্থিতিতেও শান্তনা দেন এবং তিনি হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ করে প্রকৃত অবস্থা জানার চেষ্টা করেন। 

এদিকে, সেনাবাহিনী বলছে, প্রতিদিনের মতো জেলায় অস্ত্র উদ্ধার জন্য অভিযান চালানো হয়। এরই অংশ হিসেবে সোমবার রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শামসুজ্জামান ডাবলুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এই সময় তিনি ভয়ে স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয়।

 

কাওছার/ন্যাশনাল/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.