স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম।
সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তারা।
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রীর সহকারী একান্ত সচিব ইউনুস আলী বলেন, তারা স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসক দেখাতে সিঙ্গাপুর রওনা হয়েছেন। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকে দেখাতে মঙ্গলবার সূচি ঠিক করা আছে।
ফখরুল দম্পতি এক সপ্তাহ পর দেশে ফেরবেন বলে জানান তিনি।
তারা এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গেছেন। সবশেষ ২০২৫ সালের ৬ এপ্রিল তারা স্বাস্থ্য পরীক্ষার জন্য সেখানে যান।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের আর্টারিতে ব্লক ধরা পড়ে। কারাগার থেকে ছাড়া পেয়ে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর থেকে প্রতিবছর ফলোআপ চিকিৎসার জন্য সেখানে যেতে হয় তাকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









