বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং শেরপুর-৩ (শ্রীবরদী ঝিনাইগাতী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেছেন, আমাদের কাজ মাদকমুক্ত করা, আমরা জানি কে কে মাদক ব্যবসায়ের সাথে জড়িত। পুলিশও জানে, পুলিশ যে জানে না তা কিন্তু না, কিন্তু পুলিশ কি কাজটা করে! যে খায় তারে ধরে, আর যে বিক্রি করে ওরে ধরে না। যে বড় চালান নিয়ে আসে ওর নাম ডাইরিতে নাই।
সম্প্রতি তার নির্বাচনী এলাকার শ্রীবরদী শহরে প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে এসব কথা বলেন।
শেরপুর -৩ (শ্রীবরদী - ঝিনাইগাতী) আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য রুবেল আরও বলেন, পুলিশ নিজেকে বাঁচানোর জন্য, প্রমোশন ঠিক করার জন্য, নিজের চাকরি বাঁচানোর জন্য, যারা খাইতেছে দুই একজন এদেরকে ধরে কিন্তু যারা চালান নিয়ে আসে তারা পুলিশকে টাকা দিয়ে ঠিকই ম্যানেজ করছে। তাই আমরা মাদকের বিষয়ে জিরো টলারেন্সে যদি না থাকি তাহলে এই যুব সমাজকে বাঁচানো সম্ভব নয়। যে কোনো মূল্যে সমাজকে মাদক করতে হবে, কোন কম্প্রোমাইজ করা যাবে না।
এসময় তিনি নির্বাচিত হলে তার নির্বাচনী এলাকায় যুব সমাজকে মাদক থেকে, জুয়া থেকে এবং মোবাইল আসক্ত থেকে মুখ ফিরিয়ে আনার জন্য পর্যাপ্ত খেলার মাঠ তৈরি করার আশা দেন। কারণ যুব সমাজ খেলাধুলায় মগ্ন থাকলে এসব থেকে দূরে থাকবে বলে তিনি মনে করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং অঙ্গ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কাওছার/ন্যাশনাল/এদিন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









