বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবসের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির খান বলেন, “তারা বৈঠকে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গঠনমূলক আলোচনা করেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল অংশীজনের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।”
বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব নজরুল ইসলাম খান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং মাহদী আমিন।
ইইউ প্রতিনিধিদল বিএনপির কাছে ১৯টি সুপারিশসংবলিত একটি প্রস্তাবনা দিয়েছে। তার মধ্যে অগ্রাধিকার সুপারিশ আছে ছয়টি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









