বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের জরুরি বিভাগ থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে মাহমুদুর রহমান মান্না বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
আব্দুর রাজ্জাক তালুকদার সজীব আরও জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে আপাতত একদিন পর্যবেক্ষণে রাখা হবে। আজ আরো কয়েকটি প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









