রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

যাচ্ছেতাই নির্বাচন আয়োজনের সুযোগ দেব না: আসিফ মাহমুদ

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম

আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম

যাচ্ছেতাই নির্বাচন আয়োজনের সুযোগ দেব না: আসিফ মাহমুদ

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘অনেক আগেই’ রাজপথে নামার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছিলাম। প্রয়োজন হলে এখন আবার রাজপথে নামব। আমরা কোনোভাবেই একটা যাচ্ছেতাই নির্বাচন আয়োজনের সুযোগ দেব না।’

“একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই থাকবে আমাদের মূল প্রাইরোরিটি।”

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার বাংলামোটরে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কোনো দ্বৈত নাগরিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি।

ইসির আপিল শুনানির শেষদিন রোববারকে ‘রেডলাইন’ আখ্যা দিয়ে দলটি বলছে, কোনো ‘ফাঁকফোকর দিয়ে’ দ্বৈত নাগরিক ও ঋণখেলাপি পার করে দেওয়ার চেষ্টা হলে তারা আইনি লড়াইয়েও যাবে।

কোনো প্রার্থীর নাম উল্লেখ না করে আসিফ মাহমুদ বলেন, “আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না।”

“আমরা দেখলাম, অনেকেই দ্বৈত নাগরিকত্ব থাকার পরেও নির্বাচন কমিশনে গিয়ে গুণ্ডামি করছেন; একেকজন ২০০-৩০০ লোক নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছেন এবং শত শত আইনজীবীকে নিয়ে যাচ্ছেন নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করার জন্য।”

নির্বাচন কমিশনও এ ধরনের প্রার্থীদের নানাভাবে পার করে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের সাবেক এ উপদেষ্টা।

তিনি বলেন, “নির্বাচন কমিশনের মধ্যেও নানা ধরনের যুক্তিতর্ক, নানা ধরনের ফাঁকফোকর দিয়ে তাদেরকে বৈধতাদানের এক ধরনের প্রবণতা দেখতে পাই, যেটা আমাদের দেশের জন্য, আমাদের সংবিধানের জন্য, দেশের নির্বাচন ব্যবস্থার জন্য এবং সর্বোপরি জনগণের জন্য অশনি সংকেত।”

নির্বাচনে প্রার্থী হওয়া অনেক বিএনপি নেতারও সমালোচনা করেন আসিফ মাহমুদ।

তিনি বলেন, “বিএনপি নিজেদের গণতন্ত্রের ধারক-বাহক এবং অগ্রদূত বলে আসছে, কিন্তু তারা ‘১৮০ ডিগ্রি টার্ন নিয়ে’ গণতন্ত্রের বিরুদ্ধে, দেশের সংবিধানের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।”

‘সুষ্ঠু নির্বাচনের’ স্বার্থে তিনি তাড়াহুড়া না করে ‘কিছুটা দেরি হলেও সময় নিয়ে’ নির্বাচন আয়োজন করার পরামর্শ দেন ইসিকে।

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.