বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মান্নার মনোনয়নপত্র বাতিল

প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম

আপডেট: ০২ জানুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম

মান্নার মনোনয়নপত্র বাতিল

মাহমুদুর রহমান মান্না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার, বগুড়া-২ আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে। বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই করে এ ঘোষণা দেন।

শুক্রবার (২ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, তার মনোনয়ন বাতিল করা হয়েছে কারণ তিনি হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি।

তবে মান্নার এ বিষয়ে আপিল করার সুযোগ রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে জোটভিত্তিক নির্বাচনী সমঝোতায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিএনপির মনোনয়ন পেয়েছেন।

শুরুতে ঋণখেলাপির তালিকায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম থাকায়, নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়।

গত ২৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত বিভাগের আদেশ অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাহমুদুর রহমান মান্নার প্রার্থী হতে বাধা কেটে যায়।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.