শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

আকাশে চিনুন ধ্রুবতারা

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম

আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম

আকাশে চিনুন ধ্রুবতারা

বিশ্ববিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক ওয়ান্ডার লেসন সিরিজের মাধ্যমে শেখাচ্ছে মহাকাশের নানা রহস্যকে। সেই পথে আপনি জানতে পারবেন কীভাবে নক্ষত্রের সাহায্যে দিক নির্ণয় করতে হয়, মেঘের ধরন চিনতে হয়, সাধারণ গাছপালা শনাক্ত করতে হয় এবং বিভিন্ন শিলা বা পাথর চিনে নিতে হয়। আজ আমরা শিখব কীভাবে রাতের আকাশে ধ্রুবতারা খুঁজে বের করতে হয়।

পোলারিস বা ধ্রুবতারার পানে চোখ

আজ রাতে উত্তর গোলার্ধের আকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নক্ষত্রের একটি খুঁজে বের করবেন। সাধারণভাবে পোলারিস নক্ষত্র আমাদের কাছে ধ্রুবতারা নামে পরিচিত। ধ্রুবতারা ঠিক ভৌগোলিক উত্তর দিক বরাবর অবস্থান করে। এটি মোটামুটি পৃথিবীর উত্তর মেরুর সরাসরি ওপরে অবস্থিত এবং সারা বছর এটি আকাশের একই জায়গায় স্থির থাকে। দিক নির্ণয়ের জন্য উত্তর আকাশে এই তারা খুঁজুন।

যেভাবে খুঁজে পাবেন

ধ্রুবতারা বা পোলারিস খুঁজে পেতে প্রথমে বিগ ডিপার বা সপ্তর্ষিমণ্ডলের দিকে তাকান। বিশেষ করে এই নক্ষত্রপুঞ্জের বাইরের প্রান্তের দুটি নক্ষত্র মেরাক ও দুভের দিকে নজর দিন। এই দুটিকে বলা হয় নির্দেশক নক্ষত্র। সপ্তর্ষিমণ্ডলের হাতাওয়ালা বাটির মতো আকৃতির বাটিটির নিচের প্রান্তের তারা মেরাক থেকে শুরু করে ওপরের প্রান্তের তারা দুভে পর্যন্ত একটি কাল্পনিক রেখা টানুন। এরপর দুভে থেকে রেখাটিকে সোজা সামনের দিকে বাড়িয়ে দিন যতক্ষণ না আপনি একটি উজ্জ্বল নক্ষত্র খুঁজে পাচ্ছেন। এই উজ্জ্বল নক্ষত্র পোলারিস। দুভে থেকে পোলারিস পর্যন্ত দূরত্ব প্রায় ৩০ ডিগ্রি, যা আপনার হাতের তিনটি মুষ্টির প্রস্থের সমান। এই পোলারিস নক্ষত্র আসলে লিটল ডিপার বা ক্ষুদ্র সপ্তর্ষি নক্ষত্রপুঞ্জের হাতলের একেবারে মাথায় অবস্থিত।

নামের ইতিহাস

ল্যাটিন শব্দ স্টেলা পোলারিস থেকে পোলারিস নামটি এসেছে, যার অর্থ মেরু নক্ষত্র। যদিও পোলারিস বর্তমানে আমাদের উত্তর মেরুর তারা, কিন্তু পৃথিবীর অক্ষের ঘূর্ণন বা টলমলে অবস্থার কারণে সময়ের সঙ্গে সঙ্গে এই উপাধি বদলে যায়। প্রাচীন মিসরীয়রা যখন প্রথম পিরামিড তৈরি করেছিল, তখন উত্তর মেরুর তারা ছিল ড্রাকো নক্ষত্রপুঞ্জের থুবান। আবার আজ থেকে প্রায় চার হাজার বছর পরে মানুষ উত্তর দিক চিনতে এরই নক্ষত্রের দিকে তাকাবে, যা বর্তমানে সেফিয়াস নক্ষত্রপুঞ্জে অবস্থিত।

লাখ আলোকবর্ষ দূরে

পোলারিস একটি হলুদ দানব নক্ষত্র। এটি আমাদের সূর্যের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি ভারী এবং দুই হাজার গুণ বেশি উজ্জ্বল। যদিও পোলারিস আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র নয়, তবু এটিকে খালি চোখে দেখা যায়। এমনকি আলোক দূষণযুক্ত শহর থেকেও এটি দৃশ্যমান। দিক নির্ণয়ে এটি একটি প্রাকৃতিক কম্পাস হিসেবে কাজ করে বলে এর গুরুত্ব অপরিসীম।

সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক

হানি

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.