এই দৃঢ় প্রত্যয়ী ও সাহস জাগানো বাণীটি ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সামরিক নেতা ও রাষ্ট্রনায়ক নেপোলিয়ন বোনাপার্টের। উক্তিটির মর্মার্থ হলো—মানুষের দৃঢ় ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস ও কর্মোদ্যম থাকলে কোনো লক্ষ্যই অসম্ভব নয়। ‘অসম্ভব’ শব্দটি মূলত ভয়েরই আরেক নাম ,সাহসী মানুষ সেই ভয়কে অতিক্রম করেই ইতিহাস রচনা করে।
নেপোলিয়ন বোনাপার্ট জন্মগ্রহণ করেন ১৭৬৯ সালের ১৫ আগস্ট, কর্সিকা দ্বীপে। তিনি ছিলেন ফরাসি বিপ্লবোত্তর ইউরোপের এক অসামান্য সেনানায়ক ও রাষ্ট্রনায়ক। অদম্য সাহস, কৌশলী নেতৃত্ব ও দূরদর্শিতার মাধ্যমে তিনি ফ্রান্সের সম্রাট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং ইউরোপীয় রাজনীতি ও যুদ্ধকৌশলে এক নতুন অধ্যায় সূচনা করেন। তাঁর নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস আজও সামরিক ইতিহাসে অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত।
নেপোলিয়নের জীবনে এই বাণীর বাস্তব প্রয়োগ স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। অসংখ্য প্রতিকূলতা, পরাজয় ও সংকটের মাঝেও তিনি কখনো হাল ছাড়েননি। বরং প্রতিটি বাধাকেই তিনি নতুন শক্তিতে রূপান্তর করেছেন। তাঁর কাছে সীমাবদ্ধতা মানে ছিল নতুন সম্ভাবনার সূচনা।
ব্যক্তিজীবনে দৃঢ় সংকল্প ও সাহস থাকলে মানুষ নিজেই তার ভাগ্য নির্মাতা হতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









