এই অর্থবহ ও আত্মসমালোচনামূলক বাণীটি ইংরেজি সাহিত্যের প্রখ্যাত লেখক ও ব্যঙ্গবিদ জনাথন সুইফটের। উক্তিটির মাধ্যমে তিনি মানুষের জীবনের প্রকৃত সার্থকতা ও মানবিক সম্পর্কের গভীরতা সম্পর্কে গুরুত্বপূর্ণ উপলব্ধি প্রকাশ করেছেন।
মানুষের জীবনের মূল্য কেবল তার ব্যক্তিগত সাফল্য, সম্পদ বা খ্যাতিতে নয় বরং সে তার চারপাশের মানুষের জীবনে কতটা প্রভাব ফেলতে পেরেছে, তার ওপর নির্ভর করে। কেউ যদি মৃত্যুর পর স্মরণীয় না হয়, যদি তার অনুপস্থিতিতে কারও হৃদয় ভারাক্রান্ত না হয়, তবে সে জীবন সমাজে বিশেষ কোনো অর্থ বহন করেনি, এই কঠিন সত্যই তিনি তুলে ধরেছেন।
আধুনিক সমাজে, যেখানে আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ক্রমেই বাড়ছে, সেখানে সুইফটের এই উক্তি আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রকৃত সাফল্য মানুষের হৃদয়ে বেঁচে থাকার মধ্যেই নিহিত। মানুষের চোখের জল কোনো দুর্বলতার প্রকাশ নয় বরং তা ভালোবাসা, শ্রদ্ধা ও গভীর সম্পর্কের নিদর্শন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









