এই অমর পংক্তিটি শুধু একটি গান নয়, এটি বাঙালির আত্মার স্পন্দন, হৃদয়ের গভীরতম আবেগের উচ্চারণ। প্রখ্যাত গীতিকার, সুরকার ও দেশপ্রেমিক কবি অতুলপ্রসাদ সেন তাঁর এই রচনার মাধ্যমে বাংলা ভাষার প্রতি জাতির অকৃত্রিম ভালোবাসা, গর্ব ও আত্মমর্যাদার কথা অত্যন্ত মর্মস্পর্শীভাবে ব্যক্ত করেছেন।
বাংলা ভাষা আমাদের জন্মের প্রথম উচ্চারণ, মায়ের মুখের প্রথম ডাকে সাড়া দেওয়ার মাধ্যম। এই ভাষার মধ্য দিয়েই আমরা হাসি, কাঁদি, স্বপ্ন দেখি, ভালোবাসি। তাই অতুলপ্রসাদ সেন বাংলা ভাষাকে শুধু যোগাযোগের মাধ্যম হিসেবে দেখেননি; তিনি এটিকে জাতিসত্তার প্রাণ, সংস্কৃতির শিকড় এবং অস্তিত্বের ভিত্তি হিসেবে অনুভব করেছেন।
“মোদের গরব”- এই ভাষা আমাদের ঐতিহ্যের অহংকার।
“মোদের আশা”- এই ভাষাই আমাদের ভবিষ্যতের আলোর দিশা।
“আ-মরি বাংলা ভাষা”- এই ভাষার জন্য প্রাণ দিতেও আমরা প্রস্তুত এ যেন এক গভীর অঙ্গীকার। তার এই গান বাঙালির হৃদয়ে দেশপ্রেমের আগুন জ্বালিয়ে দেয়, ভাষার মর্যাদা রক্ষার প্রেরণা জাগায়। যা বাঙালির হৃদয়ে অনন্তকাল ধরে অনুরণিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









