এই প্রজ্ঞাময় বাণীটি রেনেসাঁ যুগের মহান শিল্পী, বিজ্ঞানী, উদ্ভাবক ও চিন্তাবিদ লিওনার্দো দা ভিঞ্চির জীবনদর্শনের এক উজ্জ্বল প্রতিফলন। উক্তিটির মাধ্যমে তিনি সময়ের মূল্য ও তার সঠিক ব্যবহারের গুরুত্ব অত্যন্ত গভীরভাবে তুলে ধরেছেন।
দা ভিঞ্চির মতে, সময় কখনো কম বা বেশি নয়, সমস্যা সময়ের স্বল্পতায় নয়, বরং তার অপব্যবহারে। যে ব্যক্তি সময়কে পরিকল্পিতভাবে কাজে লাগাতে জানে, তার জন্য একদিনই হয়ে ওঠে যথেষ্ট দীর্ঘ ও ফলপ্রসূ। আর যে সময় নষ্ট করে, তার কাছে শত সুযোগ থাকলেও তা অপ্রতুল মনে হয়।
তার নিজের জীবনই এই বাণীর প্রমাণ। চিত্রকলা, বিজ্ঞান, স্থাপত্য, অ্যানাটমি, প্রকৌশল নানাবিধ ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব অর্জনের পেছনে ছিল সময়ের যথাযথ ব্যবহার, গভীর মনোযোগ ও নিরলস সাধনা। অতএব, সময়ের সঠিক মূল্যায়ন ও কর্মমুখী জীবনের প্রতি অনুপ্রাণিত করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









