এই হৃদয়বিদারক ও প্রতিবাদমুখর পংক্তিটি ভাষা আন্দোলনের উত্তাল সময়ের এক অগ্নিস্ফুলিঙ্গ উচ্চারণ। গণসংগীতের প্রবাদপ্রতিম শিল্পী আব্দুল লতিফ তাঁর এই গানের মাধ্যমে বাঙালির ভাষার অধিকার রক্ষার সংগ্রামকে কণ্ঠে ধারণ করেছিলেন।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত এই গানটি ছিল প্রতিবাদের এক শক্তিশালী সুর। যখন তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়, তখন বাঙালির মাতৃভাষা বাংলা হুমকির মুখে পড়ে। সেই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন রূপ নেয় রক্তাক্ত সংগ্রামে। এই প্রেক্ষাপটেই আব্দুল লতিফের কণ্ঠে উচ্চারিত হয়,“ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়”যা ছিল এক জাতির আত্মার আর্তনাদ ও প্রতিবাদ।
এখানে “মুখের ভাষা” শুধু কথার মাধ্যম নয়; এটি জাতিসত্তা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। ভাষা কেড়ে নেওয়া মানে একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও ভবিষ্যৎকে অস্বীকার করা। তাই এই গান কেবল সংগীত নয় এটি ছিল সংগ্রামের শপথ, প্রতিরোধের আহ্বান।
ভাষা আন্দোলনের চেতনা আজও বাঙালির হৃদয়ে জাগ্রত। সেই চেতনার অন্যতম শক্তিশালী সাংস্কৃতিক অস্ত্র ছিল এই গান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









