আজ পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববিতে জুমার নামাজে ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারি।
সৌদি আরবের পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের ঘোষণা অনুযায়ী, আজ মসজিদুল হারামে জুমার নামাজ পড়াবেন বিশিষ্ট আলেম ও কারি শায়খ ফয়সাল গাজ্জাবী। ১৯৬৫ সালে মক্কায় জন্ম নেওয়া শায়খ ফয়সাল উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জন করে ২০০৮ সালে মসজিদুল হারামের ইমাম এবং ২০১৬ সালে খতিবের দায়িত্ব পান। বর্তমানে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের কোরআন তিলাওয়াত অনুষদের সভাপতির দায়িত্বে রয়েছেন।
অন্যদিকে, মদিনার মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন প্রখ্যাত কারি শায়খ আব্দুল্লাহ আল-বুওয়াইজান। সুললিত কোরআন তিলাওয়াতের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত এই আলেম ২০১৩ সালে মসজিদে নববির ইমাম এবং ২০১৬ সালে খতিব হিসেবে নিয়োগ পান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









