এডসন আলভারেজের নেতৃত্বে দল ঘোষণা করেছে আয়োজক দেশ মেক্সিকো। সেই সঙ্গে গোলরক্ষক গুইলের্মো ওচোয়া বিশ্বকাপের জন্য মেক্সিকোর ২৬ সদস্যের চূড়ান্ত দলে ডাক পেয়েছেন। তাতেই রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার এক ঐতিহাসিক কীর্তি গড়তে যাচ্ছেন তিনি।
ফুটবলের দুই মহাতারকা মেসি-রোনালদোর পাশে নাম লেখালেন এই চল্লিশ বছর বয়সী গোলরক্ষক। অভিজ্ঞ এই গোলরক্ষক ২০০৬ সালে জার্মানির বিশ্বকাপে অভিষেক হয়।
আয়োজক দেশটির চূড়ান্ত বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছে ১৭ বছর বয়সী গিলবার্তো মোরা। এতে তিনি হতে চলেছেন দেশটির সর্বকনিষ্ঠ খেলোয়াড়। অন্যদিকে দলে জায়গা করে নিয়েছে আরেক উদীয়মান প্রতিভা ২৩ বছর বয়সী আরমান্দো গঞ্জালেজ।
মেক্সিকোর কোচ হিসেবে আগুইরের এটি তৃতীয় বিশ্বকাপ হবে। এর আগে তিনি ২০০২ এবং ২০১০ সালের আসরেও দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন।
মেক্সিকোর বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: রাউল রাঙ্গেল (গুয়াদালাহারা), গিয়েরমো ওচোয়া (এএল লিমাসোল), কার্লোস অ্যাসেভেডো (সান্তোস লাগুনা)।
ডিফেন্ডার: হোর্হে সানচেজ (পিএওকে), ইজরায়েল রেয়েস (ক্লাব আমেরিকা), সিজার মন্টেস (লোকোমোটিভ মস্কো), জোহান ভাসকেজ (জেনোয়া), জেসুস গ্যালার্দো (টোলুকা), মাতেও শ্যাভেজ (এজেড)।
মিডফিল্ডার: এরিক লিরা (ক্রুজ আজুল), অরবেলিন পিনেদা (এইকে অ্যাথেন্স), আলভারো ফিডালগো (রিয়াল বেটিস), রবার্তো আলভারাদো, ব্রায়ান গুতেরেস, লুইস রোমো (গুয়াদালাজারা), এডসন আলভারেজ (ওয়েস্ট হ্যাম), ওবেদ ভার্গাস (অ্যাটলেটিকো মাদ্রিদ), গিলবার্তো মোরানা (তিউনি) লুইজোয়ানা (তবে)।
ফরোয়ার্ড: সেজার হুয়ের্তা (আন্ডারলেখ্ট), অ্যালেক্সিস ভেগা (টোলুকা), জুলিয়ান কুইনোনেস (আল-কাদসিয়া), গুইলারমো মার্টিনেজ (ইউএনএএম), আরমান্দো গঞ্জালেজ (গুয়াদালাজারা), সান্তিয়াগো গিমেনেজ (এসি মিলান), রাউল জিমেনেজ (ফুলহাম)।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









