দীর্ঘ ১২ বছর পর ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপে ফিরছে আলজেরিয়া। ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন দেশটির প্রধান কোচ ভ্লাদিমির পেতকোভিচ। অভিজ্ঞ উইঙ্গার রিয়াদ মাহরেজের নেতৃত্বে শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে ‘ডেজার্ট ফক্সেস’রা।
দলে ফিরেছেন অভিজ্ঞ মিডফিল্ডার নাবিল বেনতালেব। এছাড়া আছেন হোসেম আওয়ার, আমিন গুইরি, মোহাম্মদ আমুরা ও তরুণ প্রতিভা ইব্রাহিম মাজা। গোলরক্ষক হিসেবে আলোচনায় রয়েছেন লুকা জিদান, যিনি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে।
বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে আলজেরিয়ার প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডান। কঠিন গ্রুপে পড়লেও অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে ভালো কিছু করার প্রত্যাশা করছে উত্তর আফ্রিকার দেশটি।
আলজেরিয়ার বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক:
লুকা জিদান, ওসামা বেনবট, মেলভিন মাসতিল, আবদেলাতিফ রামদানে।
ডিফেন্ডার:
রাফিক বেলঘালি, সামির শেরগুই, রায়ান আইত-নুরি, জাওয়েন হাজদাম, আইসা মান্দি, রামি বেনসেবাইনি, জিনেদিন বেলাইদ, আশরাফ আবাদা, মোহাম্মদ আমিন তুগাই।মিডফিল্ডার:
নাবিল বেনতালেব, হিচাম বুদাউই, হোসেম আওয়ার, ফারেস শাইবি, ইব্রাহিম মাজা, ইয়াসিন তিত্রাউই, রামিজ জেরুকি।
ফরোয়ার্ড:
মোহাম্মদ আমুরা, নাধির বেনবুয়ালি, আদিল বুলবিনা, ফারেস ঘেদজেমিস, আমিন গুইরি, আনিস হাজ মুসা, রিয়াদ মাহরেজ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









