জামালপুরে পুকুরে গোসল করতে নেমে রাফি (২২) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে শহরের সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
রাফি কলেজটির ইমাম মুক্তি মিয়ার ছেলে এবং ঢাকা সেন্ট্রাল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই রাফির মৃত্যু হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









