৪২তম ওভার শেষ হতেই মাঠ ছাড়লেন দুই দলের খেলোয়াড়রা। বৃষ্টিতে বন্ধ হয়ে গেল খেলা।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্দান্ত। বৃষ্টি থামার পর খেলা শুরু করতে সাধারণত বেশি সময় প্রয়োজন হয় না।
৪২ ওভারে অস্ট্রেলিয়ার রান ৮ উইকেটে ১৮৭।
এর আগে মোসাদ্দেক হোসেনের করা আগের ওভারে শতরান স্পর্শ করল জেভিয়ার বার্টলেট ও মার্নাস লাবুশেনের জুটি, ১১৩ বলে। পরের ওভারে বার্টলেটকে বোল্ড করে জুটি ভাঙলেন তাসকিন আহমেদ। পরের বলে তিনি বোল্ড করে দিলেন ন্যাথান এলিসকে।
স্টাম্পে থাকা লেংথ ডেলিভারি লেগে খেলতে চেয়েছিলেন বার্টলেট। লাইনে যেতে পারেননি তিনি। এলেমোলো হয়ে যায় স্টাম্প। ভাঙে ১১৫ বল স্থায়ী ১০৩ রানের জুটি।
৪৮ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৫২ রান করেন বার্টলেট।
ক্রিজে গিয়ে ড্রাইভ করেন এলিস। কিন্তু লাইনে যেতে পারেননি তিনিও। ব্যাট-প্যাডের ফাঁক গলে বল আঘাত হানে স্টাম্পে। ম্যাচে অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটসম্যান হিসেবে শূন্য রানে ফেরেন এলিস।
৪১ ওভারে অস্ট্রেলিয়ার রান ৮ উইকেটে ১৮৭। ক্রিজে লাবুশেনের সঙ্গী অ্যাডাম জ্যাম্পা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









