ঘরের মাঠে ইতিহাস গড়ে ২০২৬ বিশ্বকাপের শুভসূচনা করল মেক্সিকো। মেক্সিকোর বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।
ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠের দর্শকদের উন্মাদনাকে কাজে লাগিয়ে চড়াও হয়ে খেলতে থাকে মেক্সিকো। ম্যাচের বয়স তখন মাত্র ৯ মিনিট, তখনই দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগ ভেঙে প্রথম গোলটি আদায় করে নেয় স্বাগতিকরা। এই গোলটির মাধ্যমে মেক্সিকো গড়ে ফেলেছে এক নতুন কীর্তি— যা গত ২০ বছরের মধ্যে বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড।
শুরুতেই এগিয়ে যাওয়ার পর পুরো ম্যাচে আর পেছনে ফিরে তাকাতে হয়নি মেক্সিকোকে। ম্যাচের বাকিটা সময় আধিপত্য ধরে রেখে আরও একটি গোল আদায় করে ২-০ ব্যবধানের দারুণ জয় নিশ্চিত করে তারা।
শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল মেক্সিকো। তাতে প্রথমার্ধেই বেশ কিছু সুযোগ তৈরি হয়। তৃতীয় মিনিটে প্রথম গোলের সুযোগ হাতছাড়া করেন রাউল জিমিনেজ। তার বা পায়ের জোড়ালো শট ঠেকিয়ে দেন আফ্রিকান গোলকিপার রোনেন উইলিয়ামস।
তবে গোল পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি মেক্সিকোকে। মিনিট ছয়েক পরই লিড এনে দেন হুলিয়ান কিনিয়োনেস।
এর আগে ২০০৬ সালে কোস্টা রিকার বিপক্ষে জার্মানির হয়ে ফিলিপ লাম ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করেন। তার করা সেই গোলটিই বিশ্বকাপে দ্রুততম গোল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









