সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

অ-১৯ বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশ

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম

আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম

বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশ

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ড যুবা দলের কাছে ৭ উইকেটে হেরেছে টাইগার যুবারা। 

সোমবার (২৬ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়েতে আগে ব্যাট করতে নেমে ১৩৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ যুবা দল । জবাবে ৭ উইকেট ও ১৫৫ বল বাকি থাকতেই জিতেছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।

এই হারের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের। সেমিফাইনালে যাওয়ার আর কোনো সুযোগ থাকছে তাদের।

বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার জাওয়াদ আরবার। ৩ বলে ৬ রান করে আউট হন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর চাপ সামলে নেন ওপেনার রিফাত বেগ ও দলনেতা আজিজুল হাকিম।

কিন্তু এই দুই ব্যাটার আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত কোনো প্রতিরোধ গড়তে না পারা বাংলাদেশ অলআউট হয়েছে স্কোরবোর্ডে ১৩৬ রান তুলে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার রিফাত বেগ। ২৫ রান আসে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাট থেকে। আর আজিজুল হাকিম করেন ২০ রান। এছাড়া কালাম সিদ্দিকী ১০ ও শাহরিয়ার আহমেদ ১৮ রান করেন। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সেবাস্টিয়ান মরগান। দুটি করে উইকেট নেন রালফি অ্যালবার্ট ও ম্যানি লুমসডেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন তিনজন বোলার।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১ রান করে আউট হন জোসেফ মুরস। আরেক ওপেনার বেন ডাওকিনস করেন ২৭ রান। আর আউট হওয়ার আগে ৩৪ রান করেন বেন মেয়ার্স। 

এদিকে থমাস রে তুলে নেন তার ব্যক্তিগত অর্ধশতক। কালেব ফালকোনারকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন তিনি। ৫৯ রানে থমাস ও ৯ রানে কালেব অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অ-১৯ দল: ৩৮.১ ওভারে ১৩৬ (রিফাত ৩১, আবদুল্লাহ ২৫, আজিজুল ২০; মরগান ৩/২৮, আলবার্ট ২/১৫, লামসডেন ২/১৮)।

ইংল্যান্ড অ-১৯ দল: ২৪.১ ওভারে ১৩৭/৩ (রু ৫৯*, মায়েস ৩৪, ডকিন্স ২৭; ফাহাদ ২/৩৭)।

ফল: ইংল্যান্ড অ-১৯ দল ৭ উইকেটে জয়ী।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.